শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শনে WHO ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শনে WHO ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল

Manual8 Ad Code
  • শিশুদের টিকাদান নিশ্চিতকরণ ও মাঠপর্যায়ের কার্যক্রমের মান যাচাই

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ অক্টোবর ২০২৬ : শিশুদের হাম-রুবেলা থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রমের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাম-রুবেলা (এমআর) মপ-আপ ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) প্রতিনিধিরা।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তাঁরা টিকাদান কেন্দ্রের কার্যক্রম, শিশুদের টিকাদান কার্ড, সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করেন। পাশাপাশি টিকাদান কার্যক্রমের সঠিকতা, মান ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, এমওডিসি ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ, স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল মা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের টিকাদান সম্পর্কে তাঁদের সচেতনতা, আগ্রহ এবং টিকা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা জানার চেষ্টা করেন। একই সঙ্গে নারী ও মায়েদের ধনুষ্টংকার প্রতিরোধী টিকা গ্রহণসংক্রান্ত কার্ড ও তথ্য যাচাই করা হয়।

Manual7 Ad Code

এ সময় মা ও অভিভাবকদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণের গুরুত্ব এবং টিকা নেওয়ার পর সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। টিকা গ্রহণের পর কোনো শিশু বা নারী শারীরিক সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন প্রতিনিধিদলের সদস্যরা।

Manual7 Ad Code

মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ এবং টিকাদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করা হয়। কোনো শিশু যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Manual8 Ad Code

পরিদর্শন শেষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন ডব্লিউএইচও ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তাঁরা কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাঁদের ধন্যবাদ জানান।

সংশ্লিষ্টদের মতে, হাম-রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ