সিলেট ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | কেরানীগঞ্জ (ঢাকা), ১৩ অক্টোবর ২০২৬ : ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জিনজিরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান। তিনি জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. তানভীর হোসেন ভূঁইয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাদ্দাম হোসেন কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা ওই মামলায় সাদ্দাম হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি