কারিগরি রক্ষণাবেক্ষণে চার দিন বন্ধ থাকবে রেডিও পল্লীকণ্ঠের সম্প্রচার

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

কারিগরি রক্ষণাবেক্ষণে চার দিন বন্ধ থাকবে রেডিও পল্লীকণ্ঠের সম্প্রচার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৪ অক্টোবর ২০২৬ : কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে চার দিন বন্ধ থাকবে কমিউনিটি রেডিও স্টেশন রেডিও পল্লীকণ্ঠের সম্প্রচার কার্যক্রম।

Manual6 Ad Code

১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্টেশনটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেডিও পল্লীকণ্ঠের এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। ঘোষণায় বলা হয়, কারিগরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই এ সাময়িক বিরতি। এ সময়ে সম্প্রচার বন্ধ থাকায় শ্রোতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার থেকে রেডিও পল্লীকণ্ঠের সম্প্রচার কার্যক্রম পুনরায় যথারীতি শুরু হবে।

Manual6 Ad Code

সাময়িক এ বিরতির পর নির্ধারিত সময়েই সম্প্রচার কার্যক্রম স্বাভাবিক হবে বলে ঘোষণায় জানানো হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ