উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ

Manual7 Ad Code
  • শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক বিজন চন্দ্র দেবনাথ ও শ্রেষ্ঠ রোভার স্কাউট সৈয়দ আরমান জামি

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ অক্টোবর ২০২৬ :জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। একই সঙ্গে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজটির রোভার স্কাউট লিডার (আরএসএল) বিজন চন্দ্র দেবনাথ এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ আরমান জামি। এছাড়াও অন্যান্য ইভেন্টে শ্রীমঙ্গল সরকারি কলেজের সর্বমোট ৩১ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী অতিথিবৃন্দ।

Manual6 Ad Code

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় স্কাউটিং কার্যক্রমে অবদান, সাংগঠনিক দক্ষতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এ সাফল্য অর্জন করে। একই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর এ স্বীকৃতি কলেজের রোভার স্কাউট কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুশৃঙ্খল রাখতে সহযোগিতা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, দুর্যোগ মোকাবিলায় সহায়তা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রুপটির সদস্যরা।

এ ছাড়া নতুন সদস্য সংগ্রহ, দীক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং দেশসেবার মানসিকতা বিকাশে কাজ করছে গ্রুপটি।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার স্কাউট—এই তিনটি স্বীকৃতি শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউট কার্যক্রমের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে আরও উৎসাহিত করবে এবং সমাজসেবায় তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ