চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন : আব্বাস সভাপতি ও ফরিদ সাধারণ সম্পাদক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন : আব্বাস সভাপতি ও ফরিদ সাধারণ সম্পাদক

Manual4 Ad Code

চট্টগ্রাম, ০১ জানুয়ারি ২০২১ : চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবে একটানা ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ওমর কায়সার রাতে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার পেয়েছেন ৭০ ভোট।
সাধারণ সম্পাদক পদে চৌধুরী ফরিদ ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৮ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দীন মো. রেজা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৯৮ ভোট। এদিকে ১০৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স ম ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৭৩ ভোট।
১৩৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর সবুজ পেয়েছেন ১০৪ ভোট।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ। তিনি পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট ।
সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসির উদ্দীন হায়দার। তিনি পেয়েছেন ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০৯ ভোট।
১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশীষ বড়ুয়া দেবু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুবেল খান পেয়েছেন ৯৬ ভোট।
১১৮ ভোট পেয়ে গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন মিন্টু চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম পেয়েছেন ১১৬ ভোট। ১৬০ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দীন খোকন পেয়েছেন ৭১ ভোট ।
১৩৬ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আলিউর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রণব বড়ুয়া অর্ণব ৯৬ ভোট ।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার (১৪৩ ভোট), মোয়াজ্জেমুল হক (১৩১ ভোট), দেবদুলাল ভৌমিক (১৩০ ভোট), মনজুর কাদের মনজু (১০৫ ভোট)।

Manual2 Ad Code

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ