সুতি কাপড়ে পেইন্ট করা হাফসিল্ক বা সিল্কের তুলনায় ইজি

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

সুতি কাপড়ে পেইন্ট করা হাফসিল্ক বা সিল্কের তুলনায় ইজি

Manual2 Ad Code

সামিরা ইয়াসমিন মিম || মিরপুর (ঢাকা), ১৩ জানুয়ারি ২০২১ : আসসালামু আলাইকুম উইবাসী। ?হ্যান্ডপেইন্ট করতে রং ছড়িয়ে যায়?।

?অনেকেরই অভিযোগ হ্যান্ডপেইন্ট করতে রং ছড়িয়ে যায়। আমায় অনেকে এ বিষয়ে ইনবক্সও করে মাঝে মাঝে । এর জন্য অবশ্যই কিছু জিনিস দায়ী।
?আপনি হয়তো পানি মেশান। যার পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি। আর এজন্য অতিরিক্ত পানিটা কাপড়ে ছড়িয়ে যায়।
?হ্যান্ডপেইন্ট করতে প্রথমেই আপনি হাফসিল্ক বা সিল্ক কাপড় বেছে নেন। যা আসলে ঠিক না। এগুলোতে কাজ করতে একটু অসুবিধা হবেই।
?আপনার প্রয়োজনের তুলনায় তুলি বা ব্রাশের সাইজ বড়। যার জন্য কাঙ্ক্ষিত আর্ট পান না। রঙ ছড়িয়ে যায়।
❤কি কি করতে হবে?
?প্রথমত আপনাকে হাফসিল্ক বা সিল্ক কাপড়ে পানি মেশানো যাবে না। গেলেও রঙের ১০ ভাগের ১ ভাগ মেশাবেন। আর কাপড়ের নিচে পেপার বা কাপড়  রাখবেন।তাহলে অতিরিক্ত পানি শুষে নিবে।
?প্রথমে সুতি কাপড়ে শুরু করুন। সুতি কাপড়ে পেইন্ট করা হাফসিল্ক বা সিল্কের তুলনায় ইজি।
?প্রয়োজনমতো তুলি বা ব্রাশ ব্যবহার করুন।

Manual2 Ad Code

আমি সামিরা মিরপুর থেকে হ্যান্ডপেইন্ট নিয়ে কাজ করছি।
ওনার অফ Fancy Creation-শখের সৃজন

Manual2 Ad Code