বেশিরভাগ ক্ষেত্রেই ভালবাসা যায় ভুল মানুষের কাছে, প্রশংসাটাও যায় ভুল মানুষের কাছে

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

বেশিরভাগ ক্ষেত্রেই ভালবাসা যায় ভুল মানুষের কাছে, প্রশংসাটাও যায় ভুল মানুষের কাছে

Manual4 Ad Code

।।|| মাসুদুল আলম, সহকারী অধ্যাপক ||।। শ্রীমঙ্গল সরকারি কলেজ, ৩০ এপ্রিল ২০২১ : পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা।নারী পুরুষ উভয়েই মানুষ চেনার ক্ষেত্রে ব্যর্থ হয়। মুনিয়া মেয়েটার জন্য মন খারাপ হয়। এমনও তো হতে পারতো। মুনিয়া যাকে ভালবেসেছে, সেও তাকে পাগলের মত ই ভালবাসে।মুনিয়া ভুল দরজায় কড়া নেড়েছে।এ ক্ষেত্রে তার tragic flaw হচ্ছে high ambition. মুনিয়া মধ্যবিত্ত ঘরের একটি সাধারন ছেলেকে ভালবেসে বিয়ে করতে পারতো।কিন্তু সে ভুল করে ফেলেছে।ভেবেছিল সে হয়তো তাকে বিয়ে করবে।বিয়ে করলেই সে সুখী হত তার গ্যারান্টি কি ছিল।তাকে বিয়ে করার পর হয়তো অন্য নারীতে আবার আসক্তি জন্মাতো। প্রেমের সওদা বেচা কেনার ক্ষেত্রে ভন্ড রা এদিক দিয়ে খুব এগিয়ে।এ ক্ষেত্রে সামাজিক মূল্যবোধ ও অনেকটা এগিয়ে। আগের দিনের সিনেমায় দেখতাম ভিখারীর ছেলে বা চাকরের ছেলে বা মেয়ের সাথে কোটি পতির ছেলের প্রেম। এখন এ ধরনের ছবি তৈরি হয় না।কারন সামাজিক প্রেক্ষাপট বদলে গেছে।এখন নিম্ন বিত্ত, মধ্যবিত্ত সব পরিবার ই ফিন্যান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিবে না।অভিভাবক দের আগে পছন্দ ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার।কিন্তু এগুলো কমন ব্যপার।এখন অনেক অভিভাবকের কাছে ক্রিকেটার, ফিল্ম স্ট্যার,দামী ব্রান্ডের পন্যের শিল্পপতি, সেলিব্রিটি, এম পি মন্ত্রী। এগুলো হচ্ছে দামী পাত্র।

Manual5 Ad Code

প্রেম একটি অদ্ভূত রাসায়নিক বিক্রিয়া।এমন ও দেখেছি যে ছেলেটা মেয়েটাকে এক নজর দেখার জন্য স্কুলের গেটের সামনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকত,বিয়ের পর সেই আরাধ্য মেয়েটা কে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। মানবিক মূল্য বোধ, নৈতিক মূল্য বোধ এগুলো কখনোই আমাদের কাংখিত নয়।আমাদের কাংখিত হচ্ছে অর্থ বিত্ত, দামী গাড়ি, বাড়ি,বিলাসী জীবন।
আনভিন সাহেবের মত এমন অসংখ্য প্রেম ব্যবসায়ী এখন চুটিয়ে প্রেম ব্যবসা করে বেড়াচ্ছেন।প্রেম ব্যবসা অনেকটা ধর্ম ব্যবসার মত।ধর্ম ব্যবসায়ীদের জন্য যেমন ধর্মের বদনাম হয়।প্রেম ব্যবসায়ীদের জন্য প্রেমের বদনাম হয়।তবে ধর্ম ব্যবসায়ীদের ও ভক্ত বৃন্দের অভাব থাকে না।প্রেম ব্যবসায়ীদের ও না।
মুনিয়া তুমি বুঝলেনা, প্রেম ব্যবসায়ীরা লাভ ছাড়া কিছু বুঝে না।
যাই হোক আমি বসুন্ধরার তেল থেকে আরম্ভ করে টিস্যু সহ অনেক কিছুই ব্যবহার করি।সবাই একটু সাবধান হোন। বসুন্ধরার প্রেমে যেমন ভেজাল তেল, লবন, টিস্যু সব কিছতেই ভেজাল থাকতে পারে।
এখন দেখি বিখ্যাত ব্যক্তিদের প্রশংসাও যায় ভুল মানুষের কাছে। সাংবাদিক নঈম নিজাম ও পীর হাবিবুর রহমান লিখেছেন, সায়েম সুবহান আনভিন ভাইয়ের হৃদয় নাকি সাত সমুদ্র তের নদীর চেয়ে বিশাল। এই হৃদয়ে তার সহস্র নারীর সমুদ্র সম প্রেম। সাংবাদিকদের আগের মত শ্রদ্ধা করতে ইচ্ছে করছে না। এরা নষ্ট হয়ে গেছে। সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ