চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ

প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ

Manual8 Ad Code

ঢাকা, ০২ ডিসেম্বর ২০২১ : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ ২ ডিসেম্বর শুরু হচ্ছে। এই পরীক্ষা কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত  চলবে।

Manual3 Ad Code

নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএম/ভোকেশনাল) মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন ।
গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার ২ দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
এদিকে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন্ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী মঙ্গলবার চাঁদপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এই আহবান জানান।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে কোনভাবেই সংক্রমণের কারণে পরীক্ষা বাধাগ্রস্ত না হয়।

Manual5 Ad Code

এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।
আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।
এদিকে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন।
ঢাকা বোর্ডে তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন  পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৬ হাজার ৭৮১ জন, মানবিকে ১ লাখ ৫০ হাজার ১৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ৭৭ হাজার ৮০১ জন।
রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার পাঁচজন, মানবিকে ৯৫ হাজার ৩৭৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন।
কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৩৫৭ জন, মানবিকে ৫৫ হাজার ৯০১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫১ জন।
যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১ জন,মানবিকে ৯৪ হাজার ২১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৬০২ জন।
চট্টগ্রাম বোর্ডে ১ লাখ এক হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৩৬৯ জন, মানবিকে ৪৪ হাজার ১৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫৮৯ জন।
বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২০৪ জন, মানবিকে ৪৩ হাজার ৩২৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ৯১৩ জন।
সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১৩ হাজার ৮৮ জন, মানবিকে ৪৫ হাজার ৩০১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ৪০৩ জন।
দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন,মানবিকে ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ২২৫ জন।
ময়মনসিংহ বোর্ডে ৭০ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৫০৮ জন, মানবিকে ৫০ হাজার ৩২১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭ হাজার ১০৫ জন ।
উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক অতিমারির কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

চলতি বছরের নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অাওতায় সারাদেশের এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষার্থী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ