আবদুল গাফফার চৌধুরী আর নেই

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২২

আবদুল গাফফার চৌধুরী আর নেই

Manual1 Ad Code

সৈয়দা নাজমা শবাব, বিশেষ প্রতিনিধি | লন্ডন (যুক্তরাজ্য), ১৯ মে ২০২২ : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, বর্ষীয়ান লেখক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে মারা যান তিনি।

Manual3 Ad Code

৮৭ বছর বয়সী বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

Manual5 Ad Code

যুক্তরাজ্যপ্রবাসী স্বনামধন্য এ সাংবাদিক স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।

বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।

তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশি’সহ তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৩০। এছাড়া তিনি কয়েকটি পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এর মধ্যে রয়েছে ‘একজন তাহমিনা’ ‘রক্তাক্ত আগস্ট’ ও ‘পলাশী থেকে বাংলাদেশ’,।

Manual3 Ad Code

গাফ্ফার চৌধুরী মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

“আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি” কালজয়ী গানের লেখক প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক ও ক্ষুরধার কলামিষ্ট জনাব আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়ে নেতৃদ্বয় বলেন, গাফ্ফার চৌধুরী মৃত্যু বাঙালী জাতীর একটি অধ্যায়ের সমাপ্তি। তারা বলেন একে একে আমাদের জ্ঞানের বাতিঘর গুলো নিভছে। বাঙালী জাতির জাগরনে এক অনন্য দ্বিপ শিকা ছিলেন গাফ্ফার চৌধুরী। তার ক্ষুরধান কলাম ছিল বাঙালী জাতিকে সচেতন করার অনন্য কলমাস্ত্র। তার মৃত্যু জাতীর এক অপূরনীয় ক্ষতি যা পুরণ হবার নয়।
বিবৃতিতে তারা প্রয়ত গাফ্ফার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার ও গুনগ্রাহীদের সমবেদনা জানান।

Manual5 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, বর্ষীয়ান লেখক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ