সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ মে ২০২২ : অদ্য ৩১ মে ২০২২, মঙ্গলবার সকাল-১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আলোচনাসভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে (৩য় তলায়) অনুষ্ঠিত হবে।
“বাংলাদেশে জামাতে ইসলামির উত্থান, রাষ্ট্রধর্ম ইসলাম ও সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি” শীর্ষক আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মিসবাহুর রহমান চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট; জনাব আবু সাঈদ খান, সাংবাদিক,কলামিস্ট ও উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল; অধ্যাপক মলয় ভৌমিক,বুদ্ধিজীবী ও শিক্ষক নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়; জান্নাত-এ-ফেরদৌসি লাকী, সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মী।
উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতাকমরেড রাশেদ খান মেনন এমপিসহ পলিটব্যুরোর সদস্যবৃন্দ ও কেন্দ্রীয়নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন নব্বইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল।


সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি