এশিয়া জার্নালিজম ফেলোশিপে বাংলাদেশ থেকে প্রথম প্রতিনিধিত্ব করেছিলেন মুনিমা সুলতানা আপা

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২

এশিয়া জার্নালিজম ফেলোশিপে বাংলাদেশ থেকে প্রথম প্রতিনিধিত্ব করেছিলেন মুনিমা সুলতানা আপা

Manual7 Ad Code

ফারহানা হক নীলা |

Munima Sultana আপুর সাথে আমার খুব একটা ঘনিষ্ঠতা নেই। আপুর সাথে আমার কোনো ছবিই খুঁজে পেলামনা। যোগাযোগটাও কম। তবে আন্তরিকতাটা অনেক। যে কোনো প্রয়োজনে আপার সহযোগিতা চাইলে, উনি হৃদয় উজার করে পাশে থাকেন। হঠাৎ গত মাসে স্বপ্নে দেখলাম, আমি আপার বাসায় গিয়েছি। আপা পাবদা মাছ ভাজা করে নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছেন্। আপাকে কথাটা মেসেঞ্জারে জানাতেই বললেন, তোমার স্বপ্নে আমি থাকতে পেরে অনেক খুশি। যেদিন আসবা বইলো। আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। তবে আসলে সেদিন হঠাৎ দেখা স্বপ্নের মানে বুঝিনি। পরদিন এশিয়া জার্নালিজম ফেলোশিপের চিঠি পেলাম। তখনই সেই স্বপ্নের মিল খুঁজে পেলাম। ২০০৯ সালে প্রথম এশিয়া জার্নালিজম ফেলোশিপ শুরু হয়। আর বাংলাদেশ থেকে প্রথম সাংবাদিক হিসেবে মুনিমা আপা প্রতিনিধিত্ব করেন। মাঝখানে ১২ বছর বাংলাদেশ থেকে আরো সাংবাদিকরা অংশগ্রহণ করলেও, বাংলাদেশের ২য় নারী সাংবাদিক হিসেবে আমি এবার প্রতিনিধিত্ব করছি। আর তাই স্বপ্ন এসে বলে দিলো, আমি আর আপা এখন এক ঘরের মানুষ। সামনে নিশ্চয়ই আপার সাথে আমার ছবি থাকবে। অনেক ভালোবাসি Munima Sultana আপা।

এ সংক্রান্ত আরও সংবাদ