সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ নভেম্বর ২০২২ : এ কে এম শামসুদ্দোহা ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরস ফোরামের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন।
তিনি গ্লোবাল ভয়েস টেলিকমের চেয়ারম্যান এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা। সংবার্ড টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর গুলশানে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ নভেম্বর ২০২২) আইওএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই বছর মেয়াদি (২০২৩-২০২৫) নির্বাহী কমিটির সব সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১৪ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সাতজন আইজিডব্লিউ অপারেটর সুইচ (আইওএস) সদস্য। সাতজন রয়েছেন নন আইওএস সদস্য।
কমিটির অন্য সদস্যরা হলেন-বাংলা ট্রেক কমিউনিকেশন্সের মো. জয়নাল আবেদীন, ডিজিকন টেলিকমিউনিকেশনের খালিদ ইসলাম, মীর টেলিকমের মো. আব্দুল হান্নান, নভোটেলের সৈয়দ মইনুল হক, রুটস কমিউনিকেশনের মো. সারোয়ার হোসেন, ইউনিক ইনফোওয়ের মো. মাহতাবউল আমিন, এইচআরসি টেকনোলজিসের হাফিজুর রহমান, ফার্স্ট কমিউনিকেশনের আশিক আহমেদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ের নজরুল ইসলাম, প্লাটিনাম কমিউনিকেশন্সের গাজী মো. সালাহউদ্দীন, ভেনাস টেলিকমের হুমায়ুন কবির এবং বিজিটেলের নাদির শাহ কোরেশী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আইওএফের নির্বাহী কমিটির এই নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মনজুর আহমেদ। নির্বাচন কমিশনার ছিলেন নিয়াজ মোহাম্মদ ও মাসুদ খান। আইওএফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে কার্যভার গ্রহণ করবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি