সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ নভেম্বর ২০২২ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী আর নেই।
আজ সোমবার (১৪ নভেম্বর ২০২২) দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুপ্রিম কোর্টের আপিল বিভোগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি মােহাম্মদ গােলাম রাব্বানী ১৯৬০ সালে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং তিনি ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হন। এরপর ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

Manual3 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

Manual8 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক শোক বিবৃতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ