রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৯ মে ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নিজেদের বার্ষিক রিপোর্ট হস্তান্তর করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
মঙ্গলবার (৯ মে ২০২৩) দুপুরে রাষ্ট্রপতির কাছে এ রিপোর্ট (২০২২) হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

Manual2 Ad Code

ড. কামাল উদ্দিন আহমেদ রাষ্ট্রতিকে জানান, বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর আলোকে ম্যান্ডেট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. তানিয়া হক, অ্যাডভোকেট কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ