রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন হিরো আলম

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন হিরো আলম

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক |ঢাকা, ০৭ আগস্ট ২০২৩ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন তিনি।

Manual7 Ad Code

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এই মামলা করেন।

Manual1 Ad Code

হিরো আলমের আইনজীবী আবদুুল্লাহ আল মনসুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

মামলায় হিরো আলম অভিযোগ করেছেন, তাঁকে নিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’

Manual5 Ad Code

গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। এ মন্তব্য হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ