সাবেক অর্থ উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

সাবেক অর্থ উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ অক্টোবর ২০২৩ : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক অর্থ উপমন্ত্রী ও সাবেক এমপি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই।

আজ শনিবার (২১ অক্টোবর ২০২৩) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual4 Ad Code

কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল তার পিতা এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৯ অক্টোবর তার বাবা ব্রেইন স্ট্রোক করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

ফখরুল ইসলাম মুন্সীর বয়স ছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, তার প্রথম জানাযা নামাজ দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নিজ গ্রাম বনকুটে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বাদ আসর ও চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৬ নং রোডে অনুষ্ঠিত হওয়ার পর বাদ মাগরিব বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ