৩০ অক্টোবর ঢাকায় ১৪ দলীয় জোটের জনসভা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

৩০ অক্টোবর ঢাকায় ১৪ দলীয় জোটের জনসভা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ অক্টোবর ২০২৩ : জাতীয় ও আন্তর্জাতিক অপতৎপরতা প্রতিহত করতে আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট।

Manual5 Ad Code

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) রাজধানীর ইস্কাটনে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Manual6 Ad Code

আমির হোসেন আমু জানান, ফিলিস্তিনে গণহত্যা চলছে। বিশেষ করে, নারী শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা এই গণহত্যার নিন্দা জানাই। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই ক্ষতি পুষিয়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আমাদের আবেদন রইলো।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এ ধারা অব্যাহত থাকা দরকার। আর এজন্য সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আমাদের জোটের সমর্থন রয়েছে। আমরা চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে।’

Manual7 Ad Code

জোটের সমন্বয়ক বলেন, জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত ১৪ দল। নির্বাচনসহ যাই হোক, সংবিধানের মধ্যে থেকে হতে হবে। সংবিধান বিরোধী যেকোনো তৎপরতা আমরা প্রতিহত করবো।

Manual7 Ad Code

বৈঠকে অংশ নেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ ১৪ দলের শীর্ষ নেতারা।