জনগণ নয়, বিএনপি—জামাতের ভরসা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা: মেনন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

জনগণ নয়, বিএনপি—জামাতের ভরসা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা: মেনন

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ অক্টোবর ২০২৩ : “জনগণ নয়, বিএনপি—জামাতের একমাত্র ভরসা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।”—মন্তব্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের।

আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকাল ৩টায় শাহবাগের সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এমন মন্তব্য করে বর্ষীয়ান এই বামপন্থী নেতা বলেন, “যে মোসাদ প্যালেস্টাইনে মুসলমানদের হত্যা করেছে তার পরামর্শ এখন তারেক রহমান—নূরুগংদের সম্বল। সেই পরামর্শেই তারা আটাশে অক্টোবর থেকে সরকার পতনের এক দফা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায়।” ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি—জামাতের গুলিতে নিহত শহীদ রাসেল আহম্মেদ খান স্মরণে সমাবেশের আয়োজক ছিল বাংলাদেশ যুবমৈত্রী।

Manual4 Ad Code


যুবমৈত্রী’র সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে বিকাল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে রাশেদ খান মেনন আরো বলেন,“ আটাশে অক্টোবরের বদলা নিতেই তারা(বিএনপি—জামাত দক্ষিপন্থী অপশক্তি) এই দিনকে বেছে নিয়েছে। কিন্তু শহীদ রাসেলরা যেমন বুকে গুলি নিয়ে বিএনপি—জামাত জোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, দেশবাসীও সেই প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের আন্দোলনের বেলুন ইতিমধ্যেই চুপসে গেছে। তাদের আন্দোলনের শেষ যাত্রা অস্তযাত্রায় রূপ নেবে।”

২৮ অক্টোবরের সেই দিনের স্মৃতি স্মরণ করে মেনন বলেন, “জামাতের মুহুর্মুহু গুলির সামনে লগি বৈঠা নিয়ে ১৪ দলের নেতা কর্মীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা’ই বিএনপি—জামাত জোটের পতনকে ত্বরান্বিত করেছিল। সেই ব্যথা তারা আজো ভুলতে পারে নাই। বিএনপির সাথে তাই এবারো জামাতও মাঠে নেমেছে। বসে নেই হেফাজতিরাও।”

তিনি বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করতে রেজিম চেঞ্জ—এর লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সকল দক্ষিণপন্থী শক্তিকে এক করেছে। কিন্তু তা কোনো ফল দেবে না। সাংবিধানিক ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে দেশবাসী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানকে নিশ্চিত করবে।”

মেনন বলেন, “তরুণ যুবরা এখন জনসংখ্যার মূল অংশ। কিন্তু কর্মসংস্থানের অভাব বেকারত্ব মাদকাসক্তির বিস্তারের সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে আমরা কাজে লাগাতে পারছি না। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ করতে হলে যুব মনের হতাশা দূর করে তাদের কাজে লাগাতে হবে।”

Manual2 Ad Code

বাংলাদেশ যুবমৈত্রী’র সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন,“মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, সাম্প্রদায়িক হস্তক্ষেপ ও দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে এদেশের যুব সমাজকে আরো বেশি সাহসী হতে হবে।”

Manual7 Ad Code


বক্তব্য রাখেন যুবমৈত্রী’র ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সহ—সভাপতি কায়সার আলম, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সহ—সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, ঢাকা মহানগরের উত্তরের সভাপতি ইয়াদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ওমর ফারুক সুমন। বাংলাদেশ ছাত্রমৈত্রী’র সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

Manual8 Ad Code