দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ নভেম্বর ২০২৩ : দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

Manual8 Ad Code

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তিনি এ তথ্য জানান।

Manual1 Ad Code

এনআইডি ডিজি জানান, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।

Manual7 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ