সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩

সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ নভেম্বর ২০২৩ : সরকার আজ সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করেছেন।

এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুসারে আগামী তিন বছর এই সংস্থার কর্ম পরিচালনার দায়িত্ব পালনের জন্য গণমাধ্যম ও সরকারী প্রতিনিধিদের সমন্বয়ে সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। জনাব আহমদ একজন সাবেক সচিব।
বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ তার পদাধিকারবলে বাসস পরিচালনা বোর্ডের ডি-ফ্যাক্টো সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালস করবেন।

Manual7 Ad Code

বাসস বোর্ডে মেইনস্ট্রিম গণমাধ্যমের প্রতিনিধিত্ব করবেন- দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দ্য পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, চট্টগ্রামের দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং ৭১ মিডিয়া লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।

Manual4 Ad Code

বোর্ডে সরকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- যুগ্ম সচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পিআইও)।

বোর্ডে বার্তা সংস্থার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্ব করবেন-বাসসের বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ