কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদক || ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৪ : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে অদ্য বুধবার (১৭ জানুয়ারি ২০২৪) বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৩০ তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শহীদ আসাদ মিলনায়তনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টিসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Manual2 Ad Code

অন্যদিকে, এ উপলক্ষে যশোর-নড়াইলের বাঁকড়ীতে কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে দু’দিনব্যাপি চলবে এ অনুষ্ঠান।

অদ্য ১৭ জানুয়ারি বুধবার দুপুর বারোটায় অমল সেনের সমাধিতে অমল সেন স্মৃতিরক্ষা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন।

Manual5 Ad Code

পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নড়াইল-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম। দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে জানালেন ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র সম্পাদক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস।

কমরেড অমল সেন স্মরণে শ্রীমঙ্গলেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual6 Ad Code

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অমল সেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ