কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ জনের কারাদন্ড

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ জনের কারাদন্ড

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি ২০২৪ : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

শুক্রবার (২ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে কারাদন্ড প্রাপ্তদের সাতকানিয়া থানা পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। এরআগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদন্ড দেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

Manual4 Ad Code

কারাদন্ড প্রাপ্তরা হলেন- সাতকানিয়া উপজেলার কালিয়াইশের ২ নং ওয়ার্ডের আহমদ শফির পুত্র বোরহান উদ্দীন (১৮), নলুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের পুত্র সাজ্জাদ হোসেন (১৯), কালিয়াইশ ৯ নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র রিফাতুল ইসলাম (২০) ও পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ির হারুনুর রশিদের পুত্র আজিজুল আমিন (৩২)।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

Manual5 Ad Code