পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর আজ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৪: পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর আজ।

Manual7 Ad Code

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

Manual2 Ad Code

টানা একদিন এক রাত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবিলার পর ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ নিয়ন্ত্রণে আসে। আলামত মুছে ফেলতে বিদ্রোহীরা লাশ পুড়িয়ে ফেলে, দেয়া হয় গণকবর। এ ঘটনায় তিনটি মামলা হয়। হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতিরা পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

ওই ঘটনার পর সীমান্তরক্ষী বাহিনীটিকে পুনর্গঠন করা হয়। বাহিনীর নাম, পোশাক, পতাকা, মনোগ্রামসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসে।

এদিকে, ঘটনার এতো বছর পরও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি নিহতদের স্বজনরা। ভবিষ্যতে সরকারি কোনো বাহিনীতে এ ধরনের নারকীয় ঘটনার পুনরাবৃত্তি চান না তারা।

Manual8 Ad Code

পিলখানা ট্র্যাজেডিতে এ বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ