সুপ্রীমকোর্ট জাদুঘরে স্থান পেয়েছে শিশু জাওয়াদের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

সুপ্রীমকোর্ট জাদুঘরে স্থান পেয়েছে শিশু জাওয়াদের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ মে ২০২৪ : বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে স্থান পেয়েছে হবিগঞ্জের কৃতি শিশু সৈয়দ জাওয়াদের অংকণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

Manual5 Ad Code

কৃর্তিমান শিশু সৈয়দ জাওয়াদ মোহাইমিনের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে রাখার সিদ্ধান্ত দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে সৈয়দ জাওয়াদ মোহাইমিন বাংলাদেশ সুপ্রীম কোর্টে আয়োজিত জাতীয় দিবসের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার সৈয়দ আক্রামুজ্জামান।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, সৈয়দ জাওয়াদ মোহাইমিন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন, হবিগঞ্জের লস্করপুর পশ্চিম হাবিলীর সৈয়দ আম্বিয়া উজ্জামান এবং সুলতানশী হাবিলীর সৈয়দ মোহাম্মদ হেলালের নাতি, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের ভাতিজা।
সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সৈয়দ আক্রামুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বেঞ্চ অফিসার পদে কর্মরত আছেন।

Manual6 Ad Code

হবিগঞ্জের কৃতি শিশু সৈয়দ জাওয়াদ আলোকিত মানুষ হওয়ার জন‍্য সকলের কাছে দোয়া প্রার্থী।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ