ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৪ জুলাই ২০২৪ : আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কার্যভার গ্রহণ করেছে।

Manual5 Ad Code

সুপ্রিমকোর্ট বার ভবনের এলআরএফ কার্যালয়ে আজ এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের শুরুতেই ফোরামের সাবেক সভাপতি প্রয়াত ফারুক কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Manual5 Ad Code

বিদায়ী কমিটির সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি (ডিআরইউ) সৈয়দ শুকুর আলী শুভ, এলআরএফের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, মুহাম্মদ ইয়াছিন, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সদস্য মিল্টন আনোয়ার, আবু সালেহ রনি প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দুর্নীতি করতে সাংবাদিক লাগে, দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে। উপস্থিত এলআরএফ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের দেখে সাংবাদিকদের নিয়ে আমি স্বপ্ন দেখি যে, তারাও বাংলাদেশটাকে অনেক বদলিয়ে দিবে। এলআরএফ সদস্যদের যে নৈতিক স্ট্যান্ডাডর্, আমি একেবারে ইমপ্রেস। আমার কাছে মনে হয়েছে আপনারা বাংলাদেশর নেতৃত্বে যদি আসেন বাংলাদেশ কখনো পিছনে যাবে না, সামনের দিকে এগিয়ে যাবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এ প্রত্যাশা করি।

এসময় এলআরএফের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নতুন কমিটির সহসভপতি হাসান জাবেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক জাকের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার প্রমুখ।