শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

Manual6 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ ডিসেম্বর ২০২৪ : ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ।

অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই অলক বিহারী গুণ, এসআই বাবলু কুমার পাল, এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ গ্রেফতার অভিযানে অংশ নেয়। এছাড়াও বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) গ্রেফতারকৃত এসব আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Manual4 Ad Code

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) রাতে শ্রীমঙ্গল থানা এলাকার পৃথক স্থান থেকে, সিআর সাজা ১৫৯/১৪ শ্রীমঙ্গল পলাতক ১. দূর্গাচরণ মহালী, ২. দোলন মহালী, উভয় পিতা -টিম মহালী। উভয় ঠিকানা – টিপড়াছড়া চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

সিআর -৩০৩/২৪ শ্রীমঙ্গল, পলাতক আসামি লিটন মিয়া, ঠিকানা -নতুন বাজার, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার। সিআর ৫০১/২৪ শ্রীমঙ্গল পলাতক আসামি -সাব্বির আহমদ, পিতা -আব্দুল কাইয়ুম, ঠিকানা -কটিয়ারকোণা হুগলিয়া, থানা -শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার গ্রেফতার করেন।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বুধবার আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code