বান্দরবানে নতুন ডিসি শামীম আরা রিনি

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

বান্দরবানে নতুন ডিসি শামীম আরা রিনি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ জানুয়ারি ২০২৫ : গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (০৬ জানুয়ারি ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।

Manual3 Ad Code

উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে।

অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

Manual8 Ad Code

পদোন্নতির পর তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code