শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

Manual4 Ad Code

এহসান বিন মুজাহির | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ জানুয়ারি ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নেতৃত্বে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নে অভিযান পরিচালিত হয়।

Manual6 Ad Code

৪ নং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। এসময় সড়কের সাথে সৃষ্ট রাস্তা এলাকার মেম্বারসহ সকলের উপস্থিতিতে বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

Manual8 Ad Code

অভিযানে উপস্থিত ছিলেন- প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসসহ শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান, ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজ শনিবার সিন্দুরখান ইউনিয়নে অবৈধ মাটি কাটার দায়ে ৮০ হাজার টাকা এবং গত বুধবার সদর ইউনিয়নে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। কৃষি জমি থেকে মাটি কাটার মতো কার্যক্রম বন্ধে আমি শ্রীমঙ্গল উপজেলার সদর, আশিদ্রোন ও সিন্দুরখান ইউনিয়নের সচিবকে নির্দেশ দিয়েছি এই তিন ইউনিয়নের প্রতি স্পটে ডাইভেশন (ব্লক) দিতে, যাতে করে মাটির গাড়ি প্রবেশ করতে না পারে।

Manual3 Ad Code

মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যক্রম এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অভিযানের সময় বিভিন্ন এলাকার কৃষি জমি রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিন ধরে মাটি কাটার কারণে কৃষি জমি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাটি কাটার মতো অপরাধ বন্ধে স্থানীয় জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ