দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী

Manual5 Ad Code

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ : দেশে এখন সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। আর দেশের সবচেয়ে গরিব জেলা এখন মাদারীপুর। মাদারীপুরে দেশের সবচেয়ে বেশি ৫৪ দশমিক ৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। এর মধ্যে জেলার ডাসার উপজেলার দারিদ্র্যের হার সবচেয়ে বেশি ৬৩ দশমিক ২ শতাংশ, যা উপজেলা ভিত্তিক হিসেবে সারাদেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, নোয়াখালী জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ৬ দশমিক ১ শতাংশ।

‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল এ রিপোর্ট তৈরি করে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিএসসের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

Manual3 Ad Code

ঢাকায় সবচেয়ে কম দরিদ্র মানুষ থাকেন পল্টনে

Manual8 Ad Code

প্রতিবেদনে দেখা গেছে, দেশের গ্রাম এলাকায় দারিদ্র্যের হার কমেছে, কিন্তু শহরে বেড়েছে। ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপে গ্রাম এলাকার দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ; দারিদ্র্য মানচিত্রে তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। খানা জরিপে শহর এলাকায় দারিদ্র্য ছিল ১৪ দশমিক ৭ শতাংশ; দারিদ্র্য মানচিত্রে তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে দেশের বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো উঠে এসেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের ধনী ও দরিদ্র এলাকাগুলোর মধ্যে অর্থনৈতিক যে বিস্তর বৈষম্য, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রতিবেদনে।

Manual4 Ad Code

দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও, গ্রামে সেটি ২০ শতাংশেরও বেশি। সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম ১৫ দশমিক ২ শতাংশ চট্টগ্রাম বিভাগে৷

দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

Manual3 Ad Code

বেশি গরিব মানুষ বরিশাল বিভাগে, কম চট্টগ্রামে

বরিশালের পরেই বেশি দরিদ্র মানুষ ময়মনসিংহ বিভাগে; ২৪ দশমিক ২ শতাংশ। ঢাকায় দারিদ্র্যের হার ১৯ দশমিক ৬ শতাংশ হলেও, এই সময়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার কমেছে। সবচেয়ে বেশি ৬৩ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের বাস মাদারীপুরের ডাসার উপজেলায়।

অন্যদিকে, সিলেটে দারিদ্র্যের হার ১৭ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ৫ শতাংশ হয়েছে।