জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি: ফজলুর রহমান

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি: ফজলুর রহমান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ : জাতীয় নির্বাচনের আগে যদি অন্য কোনো নিবার্চনের ষড়যন্ত্র করা হয় তাহলে বিএনপি তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকট ফজলুর রহমান।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

Manual5 Ad Code

অ্যাডভোকট ফজলুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের দাবিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে এবং আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি কিছুতেই জাতীয় নির্বাচনকে বিলম্বিত হতে দেবে না।

জামাতে ইসলামীর তীব্র সমালোচনা করে ফজলুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে জামায়াত ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। এই দলটি বেঈমান ও মোনাফেকদের দল। অতীতে বিএনপির কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ফজলুর রহমান আরও বলেন, বাংলাদেশ নামটি অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। বিএনপি স্বাধীনতার ঘোষক ও সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে বিএনপির সঙ্গে তাদের কোনো ঐক্য হতে পারে না। জামায়ত নতুন করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে।

ফজলুর রহমান বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে গোলামি নয়, আমাদের সম্পর্ক হবে সাম্য ও মর্যাদার ভিত্তিতে।

Manual8 Ad Code

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন এবং আবু ওয়াহাব আকন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।

Manual5 Ad Code

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই জেলার ১৩ উপজেলার বিএনপি ও সংযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে জমায়েত হতে থাকেন। দুপুর থেকে মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলে আসতে থাকেন। নেতাকর্মীসহ সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ