নান্দিকের ব্যতিক্রমী আয়োজন “হাতের লেখা অক্ষরে প্রিয় মুখ”

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নান্দিকের ব্যতিক্রমী আয়োজন “হাতের লেখা অক্ষরে প্রিয় মুখ”

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ : ভাষার মাস ফেব্রুয়ারিকে ঘিরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার সংগঠন ‘নান্দিক’ আয়োজন করেছে ভিন্নধর্মী এক উদ্যোগ—“হাতের লেখা অক্ষরে প্রিয় মুখ”।

প্রযুক্তিনির্ভর এই যান্ত্রিক সময়ে হারিয়ে যেতে বসা হাতের লেখার আবেগ, স্মৃতি ও ব্যক্তিসত্তাকে সংরক্ষণের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।

Manual3 Ad Code

আয়োজকরা জানান, হাতের লেখা কেবল অক্ষরের বিন্যাস নয়; এটি একজন মানুষের স্বতন্ত্র পরিচয়, অনুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ডিজিটাল যোগাযোগের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে চিঠি লেখার সংস্কৃতি। সেই হারানো চর্চাকে স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেই “হাতের লেখা অক্ষরে প্রিয় মুখ” উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

অংশগ্রহণকারীদের লেখা চিঠি নান্দিকের পোর্টাল আর্কাইভে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে।

এই ইভেন্টে যে কোনো বয়সের মানুষ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য একটি সাদা কাগজে নিজের হাতের লেখায় বইপড়া, শৈশব কিংবা তারুণ্যের স্মৃতি নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে একটি চিঠি লিখতে হবে। এরপর সেই লেখার একটি স্পষ্ট ছবি তুলে বা স্ক্যান করে নির্ধারিত লিংকে আপলোড করতে হবে।

লেখা জমা দেওয়ার লিংক:

Community


নান্দিক পাঠাগারের বিশেষ এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বই উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual6 Ad Code

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত নিয়ম অনুসারে লেখা জমা দিতে হবে। ইভেন্টের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Manual5 Ad Code

ভাষার মাসে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ব্যক্তিসত্তার অনন্য প্রকাশকে উদ্‌যাপন করতে আগ্রহীদের এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নান্দিক।