মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাজী মুজিবের ভূমিধস জয়!

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাজী মুজিবের ভূমিধস জয়!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ ফেব্রুয়ারি ২০২৬ : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১লাখ ২০ হাজার ৬৭৩ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে দুই উপজেলার সকল ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল গণনা শেষে দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual7 Ad Code

আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. মহসিন মিয়া মধু (স্বতন্ত্র) ফুটবল প্রতীকে ৩৪ হাজার ১৪৭ ভোট, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি) প্রতীকে ৪ হাজার ৫৬৩ ভোট, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমর্থনে ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কমরেড মো. আবুল হাসান (মই) প্রতীক নিয়ে ৯ শত ৮১ভোট ও জাতীয় পার্টির মো.জারিফ হোসেন (লাঙ্গল)প্রতীক নিয়ে ৯শত ২৪ ভোট পান।

Manual6 Ad Code

ফলাফল ঘোষণার পর থেকেই শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে সমর্থকরা এই বিজয় উদযাপন করছেন।

বিজয়ী প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় গণতন্ত্রকামী সাধারণ মানুষের জয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের জনগণের সেবা ও এলাকার উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করব।”

Manual8 Ad Code

এদিকে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code