মানুষ কিসে বাঁচে?

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

মানুষ কিসে বাঁচে?

Manual4 Ad Code

সোনালী চৌধুরী |

আমাকে যদি বলো মানুষ কিসে বাঁচে?
আমি বলবো স্বপ্নে।
স্বপ্ন গড়া, স্বপ্ন ভাঙ্গা, স্বপ্ন হারিয়ে যাওয়া আবার নতুন করে স্বপ্ন দেখা। এসব কিছুর মধ্যেই মানুষ বাঁচে, প্রতিটি স্বপ্নই মানুষকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।

Manual2 Ad Code

যদি বলো জীবন কি.?
আমি বলবো জীবন একটি চক্রের নাম,
জন্ম -মৃত্যু, সুখ-দুঃখ, হাসি- কান্না, হারিয়ে যাওয়া -ফিরে পাওয়া। এই সব কিছুই একটা চক্র, মানে জীবন চক্র।

পৃথিবী নিয়ে প্রশ্ন করো না.!
তাও বলি পৃথিবী হলো একটি নিয়ম,
নিয়মের বাইরে এখানে কিছুই হয় না।
সূর্যোদয়-সূর্যাস্ত, অমাবস্যা- জোছনা, দিন-রাত, সকাল-বিকেল কিংবা সান্ধ্য যা-ই বলোনা কেনো, সব কিছুই নিয়ম করে হয়।

Manual6 Ad Code

আর প্রকৃতি নিয়ম খুবই সুন্দর এবং ভয়ংকর। প্রকৃতির সাথে আমরা যেমন আচরণ করি প্রকৃতিও ঠিক আমাদের সাথে তাই করে। আমি- তুমি প্রকৃতির এই নিয়মের বেড়াজালে বাঁধা আছি।
আর ততদিন’ই বাঁধা থাকবো, যতদিন বেঁচে থাকবো.!!
(সংগৃহীত)
#
সারমর্ম:

মানুষ মূলত স্বপ্নকে কেন্দ্র করেই বেঁচে থাকে। স্বপ্ন দেখা, ভাঙা, আবার নতুন করে গড়া—এই ধারাবাহিক প্রক্রিয়াই মানুষকে বেঁচে থাকার শক্তি ও অনুপ্রেরণা দেয়। জীবন আসলে একটি চক্র, যেখানে জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, হাসি-কান্না সবই পরস্পর যুক্ত। পৃথিবীও একটি নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত হয়—প্রকৃতির প্রতিটি পরিবর্তন সেই নিয়মের অংশ। মানুষও প্রকৃতির এই নিয়মের মধ্যে আবদ্ধ, এবং প্রকৃতির সঙ্গে যেমন আচরণ করে, তেমনই প্রতিফল পায়। তাই বেঁচে থাকা মানেই স্বপ্ন, চক্র ও প্রকৃতির নিয়মের মধ্যে আবদ্ধ এক যাত্রা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ