সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল লেন চালু করার দাবীতে র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল লেন চালু করার দাবীতে র‍্যালি ও সমাবেশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ এপ্রিল ২০২৫ : সাইক্লিস্টদের উৎসাহিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল লেন চালু করার দাবিতে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব সংগঠনের উদ্যোগে ১৪তম সাইকেল লেন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

Manual6 Ad Code

এ উপলক্ষে আজ শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়।

Manual4 Ad Code

র‌্যালিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট, কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটি, মিরপুর স্টান্ট বয়েজ ও জাতীয় ভিত্তিক সমমনা বিভিন্ন সংগঠন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “নিরাপদ সড়ক ও পরিবেশ রক্ষা।”

Manual8 Ad Code

পরিষদের সভাপতি মো.আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মো. তাওহীদুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজ, মিরপুর স্টান্ট বয়েজের সভাপতি মোহাম্মাদ আলী রিমন, সভ্যতা প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল হোসেন, উৎসব কমিটির আহবায়ক তানজিম এলাহী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব তপন কুমার দাস ও দেশি বিদেশি পর্যটক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঈদের ছুটিতে পুরো ঢাকা শহর ছিল ফাঁকা। আর তাই রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরেছে সাইকেলের দুই চাকা।

Manual3 Ad Code

“চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া, উইড়া, ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা, ও.. পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই, নিরাপদ সড়কে সাইকেল লেন চাই” এমন গান গেয়ে তরুণ-তরুণীদের মনের আনন্দে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেছে।