কবে মানুষ ভাবতে শিখবেন?

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

কবে মানুষ ভাবতে শিখবেন?

Manual5 Ad Code

সাফিয়া খন্দকার রেখা |

যে দেশে একজন গর্ভবতী নারীর পেটে ছেলে আছে জানতে পারলে গোটা পরিবার খুশিতে বাক-বাকুম করে, যে দেশে কন্যা সন্তানকে এখনও বোঝা মনে হয়, যে দেশের অধিকাংশ মানুষের মাথায় সেট করা আছে কন্যা সন্তান মানেই অনেক ঝামেলা। বিদ্যাবুদ্ধিতে যতোই পারদর্শী হোক যতোই আয়কর ব্যক্তি হোক চলে যাবে অন্যের ঘরে …. সে-ই সব মানুষেরা নারীকে অন্দরমহলে দেখতেই অধিক পছন্দ করে।

হিট অফিসার একজন নারী তার কাজ নিয়ে সমালোচনা যতোটা হয়েছেন তার তুলনায় কয়েকগুণ অধিক ট্রল হলেন তিনি তার সৌন্দর্য নিয়ে কারণ তিনি নারী।

Manual5 Ad Code

নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারী বিরোধী দলের প্রধান, তাঁদের মতো উচ্চাসনে অধিষ্ঠিত হয়েও নারী বলেই তাদের কাজের প্রশংসা নেই কেবল খুঁত খুঁজে বের করা।

Manual7 Ad Code

নারী খেলোয়াড় আমাদের এই দেশে তাহলে কতোটা সম্মান পায় বিবেকের কাছে প্রশ্ন।

আসলে আপনি যতোই শিক্ষিত হন, যতোটা-ই উচ্চতর স্থানে কাজ করেন না কেন আপনার চিন্তার লেভেল আপনার বোধের লেভেল যতটা আপনার প্রকাশ ঠিক ততটাই।

পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধ এখানে কাজ করে। একটি শিশু জন্ম থেকে যে মূল্যবোধের উপর বেড়ে উঠবে তার চিন্তা এবং চেতনার স্তর ঐ পর্যন্ত ই….

Manual7 Ad Code

আর কবে?
আর কবে মানুষ ভাবতে শিখবেন?

এই সময়ে দাঁড়িয়ে এখনও লিঙ্গ বৈষম্য এতোটাই প্রকট ভেবে শঙ্কিত হওয়ার চেয়ে অবাক হচ্ছি আইয়ামে জাহেলিয়াতের যুগেই নারীদের অবস্থান এখনও!

#

Manual6 Ad Code

সাফিয়া খন্দকার রেখা
সংস্কৃতি কর্মী
মিরপুর, ঢাকা