সিএমএফ’র উদ্যোগে মৌলভীবাজারে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

সিএমএফ’র উদ্যোগে মৌলভীবাজারে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

Manual4 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ০৩ মে ২০২৫ : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)-এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে ২০২৫) সকাল ১১টা থেকে মৌলভীবাজার পৌরসভার হলরুমে এ কর্মশালার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)’।

Manual3 Ad Code

সিএমএফ-এর সভাপতি ও দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদুর রহমান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন সিএমএফ-এর উপদেষ্টা ও ডেইলি ডাজলিং ডন-এর মুনজের আহমদ চৌধুরী।

Manual5 Ad Code

এ কর্মশালায় আরও বক্তব্য দেন সিএমএফ-এর সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, ডিবিসি নিউজ-এর জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ এবং সিএমএফ-এর সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।

Manual6 Ad Code

বক্তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নানা তথ্য ও মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যমের বিকাশে রাষ্ট্রসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

Manual2 Ad Code