‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ হতে যাচ্ছে ১৬ মে

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ হতে যাচ্ছে ১৬ মে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ মে, ২০২৫ : আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’।

সহিংসতা, চাঁদাবাজি ও দলীয় আধিপত্য বিস্তারকারী দেশের গতানুগতিক যুব সংগঠনের বিকল্প হিসেবে এ যুব উইং আবির্ভূত হবে বলে জানান এনসিপি’র নেতারা।

মঙ্গলবার (১৩ মে ২০২৫) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় যুবশক্তি’ গতানুগতিক যুব রাজনৈতিক শাখার বিকল্প হিসেবে আবির্ভূত হবে, যা বেকারত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশাধিকার ও নীতি নির্ধারণের স্থান থেকে বঞ্চিত তরুণদের প্রকৃত সমস্যাগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ শক্তি হিসেবে কাজ করবে।

Manual4 Ad Code

আগামী শুক্রবার (১৬ মে) বেলা তিনটায় গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে বড় কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষের সামনে ‘জাতীয় যুবশক্তি’ হাজির হবে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

Manual2 Ad Code

এনসিপি’র যুগ্ম সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে এই যুব শাখা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।,

নাসীরুদ্দীন বলেন, ‘জাতীয় যুবশক্তি’ বাংলাদেশ পুনর্গঠনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা পুরনো রাজনৈতিক খেলা নয়, তরুণদের সমস্যা ও সম্ভাবনার ওপর মনোযোগ দেব।

Manual8 Ad Code

আওয়ামী শাসনের পতনে প্রাক্তন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, যেভাবে ‘ছাত্রশক্তি’ বাংলাদেশের কর্তৃত্ববাদী ব্যবস্থাকে অপসারণ করে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেইভাবে ‘জাতীয় যুবশক্তি’ বাংলাদেশ পুনর্গঠনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Manual5 Ad Code

তরুণদের মধ্যে ব্যাপক হতাশার কথা উল্লেখ করে আয়োজকরা বলেন, তরুণরা অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

নাসীরুদ্দীন বলেন, আমাদের তরুণদের অর্থনীতি, ঋণ ব্যবস্থা বা নীতিনির্ধারণী ফোরামে প্রবেশাধিকার নেই। এই আন্দোলনের লক্ষ্য হলো- তা পরিবর্তন করা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের হাত ধরেই নির্ধারিত হবে।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত করতে এবং তাদের প্রকৃত সমস্যা ও সম্ভাবনার ওপর কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই শাখার কমিটি ইতিমধ্যেই খসড়া করা হয়েছে এবং কমিটি গঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপি’র যুগ্ম সদস্য সচিব জাহেদুল ইসলাম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।