ডিআরইউ তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো আজ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৫

ডিআরইউ তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো আজ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৬ মে ২০২৫ : আজ ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো আজ।

Manual7 Ad Code

রাজধানী ঢাকায় গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ’র জন্ম। ‘লড়াই-ঐক্য-ভাতৃত্বের বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হবে। পরে সাড়ে ১১টায় র‌্যালি এবং র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে।

Manual3 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ডিআরইউ’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

Manual8 Ad Code

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের তিন দশক পেরিয়ে ৩১ বছর পদার্পণে সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘গঠনতন্ত্র ও সাধারণ সদস্যদের সেন্টিমেন্টকে ধারণ করে সবসময় এগিয়ে চলে ডিআরইউ। লড়াই, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনেই ডিআরইউ’র পথচলা। সুখে-দুঃখে ডিআরইউ সব সময় সদস্যদের পাশে রয়েছে এবং আগামীর পথ চলায় আপনাদের পাশে চাই।’

ডিআরইউ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্টজনদের গবেষণাধর্মী লেখা নিয়ে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। ডিআরইউ প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে।

Manual5 Ad Code

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজ এর সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ডিআরইউ’র তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ উপলক্ষে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

এ সংক্রান্ত আরও সংবাদ