চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় ছাত্রদের মিছিলে হামলার নিন্দা ও প্রতিবাদ বাম গণতান্ত্রিক জোটের

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় ছাত্রদের মিছিলে হামলার নিন্দা ও প্রতিবাদ বাম গণতান্ত্রিক জোটের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ মে ২০২৫ : চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় ছাত্রদের মিছিলে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

Manual7 Ad Code

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সভাপতি কমরেড মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদী’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ বুধবার (২৮ মে ২০২৫) এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘৭১এর গণহত্যাকারী কুখ্যাত রাজাকার আজহার খালাস পাওয়ার ঘটনায় সারাদেশের মানুষ হতাশ ও বিক্ষুব্ধ। এর প্রতিবাদে গতকাল ঢাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে পুলিশ বাধা দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিছিলে ছাত্র শিবিরের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীরা দুই স্থানে দফায় দফায় হামলা করে। এ সন্ত্রাসী হামলায় নাসিম সরকার, তারেক আশরাফসহ অনেক নেতা কর্মী আহত হন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভুমিকা পালন করে। ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও হামলাকারীদের বিচার চাইলেও প্রশাসন আওয়ামী লীগ আমলের মতো ছাত্রদের দাবী প্রত্যাখান করে। একইভাবে প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশও হামলা করা হয়েছে। এই সন্ত্রাসী হামলায় রিপা মজুমদার, শ্রীকান্ত বিশ্বাসসহ অন্তত: ৫ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ ও উস্কানি দিয়ে আসছে। আজহারের মামলার রায় এবং মিছিল সমাবেশে হামলা সেই কথাই প্রমান করে।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবী জানান। একই সাথে ‘৭১ এর ঘাতক ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ও তাদের দল ও গোষ্ঠীর যথাযথ বিচারের দাবী জানান।­

Manual1 Ad Code