সরকার গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করছে: নিলোফার চৌধুরী

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

সরকার গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করছে: নিলোফার চৌধুরী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ মে ২০২৫ : অন্তবর্তী সরকার গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী।

Manual4 Ad Code

শনিবার (৩১ মে ২০২৫) একটি সেমিনারে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি।

Manual2 Ad Code

নিলোফার চৌধুরী বলেন, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের পর সরকার অতি খুশি হয়ে বলল ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। কিন্তু আমরা দেখলাম, উলটো ১ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করল।

মানবিক করিডরের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই বিমানপথে ও নৌপথে আরাকানে সহযোগিতা পাঠানো হচ্ছে। তাহলে কেন কারো সঙ্গে আলোচনা না করে গোপনীয়ভাবে স্থলপথে করিডর দিতে হবে?

Manual1 Ad Code

তিনি বলেন, বাংলাদেশ ৫৪ বছর হলো স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পতিত স্বৈরাচার সরকারের অনেক গোপন চুক্তির কথা আমরা বলেছি। এই সরকার যদি এতই সক্ষম হতো তাহলে তারা পতিত সরকারের সব গোপন চুক্তি প্রকাশ করতে পারত।

কিন্তু এ সরকার তা তো করেই নাই, বরং তারা নিজেরাই গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন।

Manual6 Ad Code