জামায়াতের নিবন্ধন পুনর্বহাল: যুদ্ধাপরাধীদের ঘৃণ্য ইতিহাস ধামাচাপা দেওয়ার অপচেষ্টা: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

জামায়াতের নিবন্ধন পুনর্বহাল: যুদ্ধাপরাধীদের ঘৃণ্য ইতিহাস ধামাচাপা দেওয়ার অপচেষ্টা: ওয়ার্কার্স পার্টি

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০২ জুন ২০২৫ : জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরায় প্রদান করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত একটি দলের ঘৃণ্য ইতিহাস ও অপরাধকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টার সামিল বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual4 Ad Code

আজ সোমবার (২ জুন ২০২৫) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত ও প্রেরিত বিবৃতিতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির সঙ্গে পাক হানাদার বাহিনীর বর্বরতায় জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ সম্পৃক্ততা ইতিহাসের পাতায় ঘৃণ্য ও ম্লান এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবৃত। আলবদর, আলশামস, রাজাকার বাহিনীর নেতৃত্বে এই দলের নেতারাই ছিলেন।

Manual7 Ad Code

দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। ফলে এই প্রতিক্রিয়াশীল শক্তি সাম্রাজ্যবাদী ডলার, পেট্রোডলার ও তথাকথিত ‘পলিটিক্যাল ইসলাম’-এর ছত্রছায়ায় পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে।

সাম্রাজ্যবাদ তাদের পুরনো মিত্রদের পুনঃপ্রতিষ্ঠায় আপাতত সফল হলেও, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা এখনও জীবিত, ধর্ষিত মা-বোনেরা বেঁচে আছেন এবং তাঁদের সন্তানরা ঐক্যবদ্ধভাবে ’৭১-এর চেতনায় এই অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাবে।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ব্যর্থ হবে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির ঐক্যই আগামীতে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশ নির্মাণ করবে।”

Manual8 Ad Code