লক্ষ্মীপুরে একসময়ের আওয়ামী লীগার আবু তাহের তাবু ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫

লক্ষ্মীপুরে একসময়ের আওয়ামী লীগার আবু তাহের তাবু ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৩ জুন ২০২৫ : লক্ষ্মীপুরে একসময়ের আওয়ামী লীগার আবু তাহের তাবু ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।

তিনি লক্ষীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী। এছাড়াও তিনি ৩ নং দালাল বাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
জানা যায়, ৯৮ সালে আলোচিত সুজা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন আবু তাহের তাবু ওরফে খুনি তাহের। আরও জানা যায়, জুয়া খেলার সময় টাকা নিয়ে ঝামেলার সৃষ্টি হলে এ মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে বিপুল অংকের টাকার বিনিয়োগ সমঝোতা করা হয়।

Manual2 Ad Code

তাবু বিগত শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গভীর সুসম্পর্ক বজায় রেখে ও তেলবাজি করে চলতো। কখনোবা মেয়র তাহেরের আত্মীয়, কখনো মেয়র মাসুম ভূইয়ার কাছের লোক, আবার কখনো এমপি নয়নের লোক হিসেবে পরিচয় দিতো। ছেলে শাহাদাত হোসেন মঞ্জু ছিল ছাত্রলীগের ক্যাডার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানা যায়, তার ছেলে শাহাদাত হোসেন মঞ্জু জমি দখল থেকে শুরু করে বিভিন্ন নেতাদের নারী সাপ্লাইয়ার ছিল। তারই নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের নারী সাপ্লাই করতো আর বিপুল অংকের টাকা হাতিয়ে নিতো৷

Manual5 Ad Code

বর্তমানে তাবু লক্ষীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী। সে বিভিন্ন সময় ক্ষমতাসীন নেতাদেরকে বিভিন্ন উপহারের মাধ্যমে মেনেজ করে আসছে। ১৫ নং ওয়ার্ডের জনগণের দাবী সভাপতি নির্বাচনে কোন সুবিধাবাদীকে যেন প্রার্থী না হতে পারে, তা যেন জেলা নেতারা নজরে রাখেন। কেউ কেউ বলেন যদি কোন আওয়ামীলীগার নির্বাাচনে পার্থী হয়, তাহলে তাকে বয়কট করে ভোটের মাধ্যমে উচিত জবাব দেওয়া হবে।

নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, তাবুর অর্থের যোগান দেয় তার ইউরোপ প্রবাসী ভাতিজা কামরুল। তারই অর্থের বাহাদুরিতে তাবু এতো বেপরোয়া। বিপুল অংকের টাকার বিনিময়ে তাবুর ভোটের প্রচারণা করে। এলাকায় খবর নিয়ে জানা যায়, তাবু মানসিক বিকারগস্ত একজন লোক, তার কাছে কি ছেলে কি ভাতিজা কি নারী কি পুরুষ সবার সাথে অশালীন কথা বার্তা বলে। মা বোনকে একসাথে গালিগালাজ করে। ক্ষেত্র বিশেষ লুঙ্গির কাপড় উলটিয়ে অঙ্গভঙ্গি করতেও পিছপা হয় না। এইসব বিষয়ে মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তাবু এলাকার কিছু সংখ্যক অসাধু দুর্নীতিবাজ লোকজন নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপকর্মে জড়িত থাকে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কেউ কখনো মুখ খুলতে সাহস করে না। তাদের কারনে সমাজে কেউ কোন সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারে না। যখনই কেউ কোন সামাজিক উন্নয়নমূলক কাজ করতে যায়, তখনই এই সিন্ডিকেট বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করে সামাজিক মানসম্মান ক্ষুন্ন করে। এই সিন্ডিকেটের কাজ হল গরীব অসহায় মানুষের উপর জুলুম, মসজিদের জমি বিক্রি করবে বলে বায়না বাবদ টাকা নিয়ে জমি রেজিস্ট্রারি না করে গরীব মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা, সরকারি খাস জমি দখল করে ঘর তোলে দোকান ভাড়া দেওয়াসহ শালিসের নাম করে দু’পক্ষের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি করা।

Manual7 Ad Code

তাবুর ব্যাপারে দলের নেতাকর্মীদের কাছে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক বিভিন্ন নেতারা বলেন, তাবু আওয়ামী লীগের লোক ছিল তাকে তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে এলাকার জনগন।

Manual7 Ad Code

সভাপতি হিসেবে পার্থী হিসেবে তাবু মেম্বার, হোসেন, এড. মিন্টু ও হারুনের নাম জানা যায়। আর সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম মহিম, আলমগীর, কামাল আজিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলমগীর ও রহিমের নাম শুনা যায়। ১৫ নং ওয়ার্ড বিএনপির এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ভোটারেরা সঠিক ও যোগ্য পার্থী নির্বাচন করবে এটাই সকলের প্রত্যশা।

এ সংক্রান্ত আরও সংবাদ