কী কষ্টে নিজেকে এভাবে সরিয়ে নিলো তরী!

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫

কী কষ্টে নিজেকে এভাবে সরিয়ে নিলো তরী!

Manual3 Ad Code

জিন্নাতুন নাহার প্রধান |

সাফিনা আহমেদ তরী, একজন সংবাদ পাঠিকা ছিলো। ওর সাথে ৩/৪ বার খুব অল্প সময়ের আড্ডা। শেষ যেবার কথা হয়েছিলো অনেক ডিপ্রেশনে ছিলো। কথা বলতে বলতে একসময় হাসাহাসি…. অনেক হেসেছিলো। অত্যন্ত মেধাবী মনে হতো ওকে। এতো মিশুক ছিলো যে অল্প সময়ে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা ছিলো তার। জানিনা কেন, কি কষ্টে নিজেকে এভাবে সরিয়ে নিলো সবার থেকে। তবে ওর একটা কথা আজীবন ভুলতে পারবো না!!!! ও কথায় কথায় বলতো- প্রধান আপু, আপনি এতো হাসান কেন? আপনি হলেন “মন ভালো করা একটা আস্ত এঞ্জেল”।

কি কষ্টে এভাবে চলে গেছো!!!! কি কষ্ট!!!!! যারা কষ্ট দেয় তারা কিভাবে পারে একটা মানুষকে এতোটা ডিপ্রেশনে ফেলে শান্তিতে থাকতে??? কিভাবে পারে???
যেখানেই থাকো ভালো থেকো বোন। আল্লাহ তোমায় ক্ষমা করুন। আমিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ্বিউন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code