ট্রাফিক আইন ও শৃঙ্খলা মানার সংস্কৃতি সৃষ্টি করতে হবে: সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

ট্রাফিক আইন ও শৃঙ্খলা মানার সংস্কৃতি সৃষ্টি করতে হবে: সৈয়দ আমিরুজ্জামান

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ জুন ২০২৫ : “ট্রাফিক আইন ও শৃঙ্খলা মানার সংস্কৃতি সৃষ্টি করতে হবে। আমরা সাধারণত কী দেখি? মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে গন্তব্যে যাত্রা করেন এবং দুর্ঘটনায় আক্রান্ত হন। অবশ্য দায়িত্বহীনতা ও অসচেতনতার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে। আসলে একটি সুস্থ, স্বাভাবিক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হলে একটি মধ্য-মেয়াদি টেকসই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে গুণিজনদের সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরবজনক বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে শ্রীমঙ্গলের ৪০ জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

Manual1 Ad Code

শুক্রবার (২০ জুন ২০২৫) বিকেল সাড়ে ৪টায় নিসচার শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ সম্মাননা প্রদান করা হয়।

Manual1 Ad Code

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি’র সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক উত্তম রায়ের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং শ্রীমঙ্গল শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দিন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—
শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৮৭৭) সাধারণ সম্পাদক, দৈনিক নবচেতনা ও দৈনিক দেশ বর্তমান পত্রিকার প্রতিনিধি মো. আফজল হোসেইন জনি, নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত, টিআই এস এম জালাল উদ্দিন, সাংবাদিক নান্টু রায়, ঝলক দত্ত, সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান আরও বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের সমন্বয় এবং ধারাবাহিকতা নেই। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে। এজন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, আর তাই সুপারিশ করছি, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; বিআরটিএ-র সক্ষমতা বৃদ্ধি করতে হবে; পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য সার্ভিস রোড তৈরি করতে হবে; পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার করতে হবে; গণপরিবহন উন্নত, সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে; কঠোর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগই নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিসচা সেই দায়িত্ববোধ থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।”

এমন আয়োজনের জন্য নিসচা শ্রীমঙ্গল শাখাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

Manual1 Ad Code