যুব মহিলা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫

যুব মহিলা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ জুলাই ২০২৫ : বাংলাদেশ যুব মহিলা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয়নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ গঠন করেন।
যার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসাথে সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

Manual1 Ad Code

বাংলাদেশ যুব মহিলা লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল যুব মহিলা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি উদযাপনে যুব মহিলা লীগ দুইদিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code