জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ জুলাই ২০২৫ : জাতীয় পার্টির মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই ২০২৫) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ নিয়োগ দেন।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

Manual7 Ad Code

জাতীয় পার্টির দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার জায়গায় মহাসচিব করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে।

Manual4 Ad Code

প্রসঙ্গত, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের চেয়ারম্যানকে ক্ষমতা দেয়া হয়েছে কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শনোর নোটিশ ছাড়াই যে কাউকে বহিষ্কার করতে পারবেন।

Manual2 Ad Code

এর আগে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব থেকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের।