৩৬ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল গণ অধিকার পরিষদ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

৩৬ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল গণ অধিকার পরিষদ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ জুলাই ২০২৫ : আগামী জাতীয় নির্বাচনে ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।

Manual4 Ad Code

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সংবাদ সম্মেলন করে প্রথম ধাপে এসব প্রার্থী ঘোষণা করে দলটি।

Manual7 Ad Code

৩৬ আসনের বিষয়টি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, দলের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, সধারণ সম্পাদক মো. রাশেদ খান ঝিনাইদহ-২, সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসেন নির্বাচন করবেন।

এ ছাড়া আবু হানিফ কিশোরগঞ্জ-১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর-১, উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১, আব্দুজ জাহের নোয়াখালী-৪, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী (উচ্চতর পরিষদ সদস্য) কুড়িগ্রাম-৩, অ্যাড. আশরাফুল বারী নোমান (উচ্চতর পরিষদ সদস্য) হবিগঞ্জ-৩, অ্যাড. খালিদ হাসেন (উচ্চতর পরিষদ সদস্য) খুলনা-৫, আবদুর রহমান গাজীপুর-২, কবীর হোসেন (উচ্চতর পরিষদ সদস্য) টাঙ্গাইল-৬, সহসভাপতি গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২ আসনে নির্বাচন করবেন।

Manual5 Ad Code

চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন করবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন। এদিকে টাঙ্গাইল- ৭ আসনে তোফাজ্জল হোসেন
(ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), মুন্সিগঞ্জ -১ আসনে মোহাম্মদ জাহিদুর রহমান (সহসভাপতি), সিলেট-৬ আসনে অ্যাড. জাহিদুর রহমান (সদস্য),
কিশোরগঞ্জ-২ আসনে মো. শফিকুল ইসলাম শফিক (সহসভাপতি), কক্সবাজার-১ আসনে আব্দুল কাদের প্রাইম, ঢাকা-১৯ আসনে শেখ শওকত হোসেন (আইন সম্পাদক), ঢাকা-৫ আসনে ইব্রাহিম রওণক (সহসভাপতি), চট্টগ্রাম-৯ আসনে কামরুন নাহার ডলি (যুগ্ম সাধারণ সম্পাদক), রাজশাহী-১ আসনে মির মো. শাহজাহানকে (সহসভাপতি) সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে দলের মো. সুরুজ্জামান গাইবান্ধা-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হয়ছে।

তিনি ওই জেলার সহসভাপতি পদে আছেন। সোহাগ হোসাইন বাবুকে (সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক) নীলফামারী-৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফকে (সদস্য) বরগুনা-১, মুনতাজুল ইসলামকে (সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ) সাতক্ষীরা-১, ডা. এমদাদুল হাসানকে (আহ্বায়ক, চট্রগ্রাম দক্ষিণ) চট্টগ্রাম-১২, মো. ইমরান খান রাসেলকে (শিল্প, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক) পিরোজপুর-৩, ওয়াহেদুর রহমান মিল্কিকে (সহসভাপতি) নারায়ণগঞ্জ-৩, মিজানুর রহমান ভূঁইয়াকে (আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর) ঢাকা-১৩, মোহাম্মদ ইলিয়াস হোছাইনকে (সহসভাপতি, মানিকগঞ্জ জেলা) মানিকগঞ্জ-১, রবিউল হাসানকে পটুয়াখালী-৪, নাছরিন আক্তার লাকীকে চট্টগ্রাম-৩ আসনে প্রার্থী করেছে দলটি।
সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুর বলেন, অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আমাদের স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

আমরা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক।

তিনি অভিযোগ করেন, ‘রাজনীতিতে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে। আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত ও বঞ্চিত করেছে।’

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়ারও দাবি জানান তিনি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকেও ঢেলে সাজানোর দাবি জানান নুর।

 

এ সংক্রান্ত আরও সংবাদ