দেশকে গণতন্ত্রে পথে অগ্রসর করতে এখনই নির্বাচনের পথেই হাঁটতে হবে: রুহিন হোসেন প্রিন্স

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

দেশকে গণতন্ত্রে পথে অগ্রসর করতে এখনই নির্বাচনের পথেই হাঁটতে হবে: রুহিন হোসেন প্রিন্স

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট, ২৫ জুলাই ২০২৫ : দক্ষিনাঞ্চল ও উপকূলীয় এলাকার বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশকে গণতন্ত্রে পথে অগ্রসর করতে এখনই নির্বাচনের পথেই হাঁটতে হবে।

আজ শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সকাল ১১টায় বাগেরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর জেলার সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

কমরেড রুহিন হোসেন প্রিন্স আরও বলেছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকারকে মর্যাদা হিসেবে মনে করে। রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হয় না। এরাই তো দেশকে বাঁচিয়ে রেখেছে। এই সাধারণ মানুষ মনে করে ‘ভোটের সময় দেখে নেব’। দীর্ঘদিন ধরে এই ভোটকে নির্বাসনে পাঠানো হয়েছিল। শুধু নির্বাসনে পাঠানো বললে ভুল বলা হবে। জনগণ ভোট দিতে না পারলেও নানাভাবে ভোটের গল্প ফেঁদে, ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছিল। দেশের মানুষ তা মেনে নেয়নি। তাইতো গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে শাসক গোষ্ঠীর পতন হয়েছে।

তিনি বলেন, আজ অন্তর্বর্তীকালীন সরকার তাঁর এখতিয়ার বহির্ভূত নানা কাজ করলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনিশ্চিত তারিখ ঘোষণা করছে না। একদিকে সুশাসন নিশ্চিত করতে পারছে না, অন্যদিকে মবের রাজত্ব চলছে। চাঁদাবাজি , দখলদারিত্ব অব্যাহত আছে। সাধারণ মানুষ দিশেহারা।
আর সরকারি দল সরকারি প্রশ্রয় সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে।

কমরেড প্রিন্স বলেন, আগের সরকার উন্নয়নের কথা বলে নির্বাচনকে প্রাধান্য দিতে চাইতো না। আর এখন সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হচ্ছে না।

তিনি আরও বলেন, এর মধ্যে সরকার চুপচাপ বসে নেই। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, ২৪-এর পরাজিত অপশক্তি ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপশক্তি সমূহও তাদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। অনেক ক্ষেত্রে সরকারের প্রশ্রয় নানা অপশক্তির সক্রিয় হচ্ছে। দেশের মানুষের বহুকাঙ্খিত বৈষম্যহীন সমাজ গড়ার আলোচনা নির্বাসনে চলে গেছে। গণতন্ত্রের দেখা মিলছে না। বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ সংকীর্ণ স্বার্থরক্ষায় ব্যস্ত। এই অবস্থায় নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকেই বিশেষ দায়িত্ব পালন করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের লড়াই ও বৈষম্য মুক্ত সমাজ গঠনের লড়াইকে অগ্রসর করতে হবে।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, দক্ষিনাঞ্চল ও উপকূলীয় এলাকার বিপর্যস্ত মানুষের দিকে সরকারের কোন নজর নেই। তিনি সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও এ অঞ্চলের জন্য জনগণকে সম্পৃক্ত করে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণেরও আহ্বান জানান।

তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে গণতন্ত্রে পথে অগ্রসর করতে জনগণকে ঐক্য গড়ে তোলা এবং এখনই নির্বাচনের পথেই হাঁটতে হবে।

তিনি দেশবাসীকে সচেতন থেকে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদকে পরাস্ত করে গনতন্ত্র ও বৈষম্য মুক্ত দেশ গড়ার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual5 Ad Code

ভূমি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা কমিটির সভাপতি তুষার কান্তি বসু।

Manual7 Ad Code

জেলা কমিটির সাধারণ ফররুখ হাসান জুয়েলের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বেলাল হোসাইন বিদ্যা, জেলা কমিটির সদস্য কমরেড নূর আলম।
সভায় পার্টি সদস্যদের মতামত দেওয়া জন্য
আগামী ত্রয়োদশ পার্টি কংগ্রেসের খসড়া ঘোষণা ও কর্মসূচি এবং খসড়া রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়।

Manual8 Ad Code

 

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ