গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাম জোটের

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাম জোটের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ আগস্ট ২০২৫ : গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাম জোট।

সারাদেশে সভা সমাবেশ, শহীদদের স্মরণ শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাধ্যমে আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোট এ কথা বলেন।

আজ রবিবার (৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের সভায় নেতৃবৃন্দ বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম জোরদার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন- সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল মোল্ল্যা, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু।

Manual2 Ad Code

সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশবাসী মেনে নেবে না। নেতৃবৃন্দ জনগণের সামনে চুক্তির খসড়া প্রকাশ এবং জনগণের সম্মতি ছাড়া কোনো চুক্তি না করার আহ্বান জানান।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই তথাকথিত ‘ছাড়’-এর বিপরীতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম ও এলএনজি কিনতে হবে, ২৫টি বোয়িং বিমান কিনতে হবে, ১১০টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হচ্ছে, এবং বাংলাদেশের গভীর সমুদ্রের খনিজ সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি হচ্ছে। যা নিয়ে জনমনে আশংকা তৈরি হয়েছে। পাশাপাশি, অন্যান্য দেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সমঝোতা জোরদার করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। এতে করে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা এবং কূটনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এসব বিষয় পরিষ্কার করার দায়িত্ব সরকারের। অবিলম্বে চুক্তি প্রকাশ করে জনগণের সংশয় সরকারকেই দূর করতে হবে।

Manual8 Ad Code

৫ আগস্ট ঢাকার কর্মসূচি:
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার, বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে।

Manual3 Ad Code