পেশিশক্তি ও টাকার খেলামুক্ত গ্রহণযোগ্য নির্বাচন চায় সাম্যবাদী দল

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

পেশিশক্তি ও টাকার খেলামুক্ত গ্রহণযোগ্য নির্বাচন চায় সাম্যবাদী দল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ : বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি কমরেড হারুন চৌধুরী বলেছেন, “সিইসির কাছে আমরা আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী ঘোষণা) বন্ধ করা ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি।”

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ‘প্রধান’ কমরেড দিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছেন না দলের নেতাকর্মীরা। তাই নির্বাচন কমিশনের (ইসি) দলের নেতৃত্ব দাবি করেছেন কমরেড হারুন চৌধুরী।

Manual8 Ad Code

বুধবার (১৩ আগস্ট ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন কমরেড হারুন চৌধুরী।

সিইসির সঙ্গে বৈঠকে দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো তুলে ধরেন হারুন চৌধুরী।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এ দলের প্রধান হবেন সভাপতি। আমরা গত ৭ ফেব্রুয়ারি কাউন্সিল করে দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি।

Manual3 Ad Code

নিজেকে দলের বর্তমান সভাপতি দাবি করে হারুন চৌধুরী বলেন, ‘নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন, সে বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেপ্তার হননি তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন, নাকি দেশে আত্মগোপনে আছেন, সেটা আমরা বলতে পারছি না।’

প্রসঙ্গত, কমরেড দিলীপ বড়ুয়া দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

Manual2 Ad Code